ইসরায়েলের স্বার্থ প্রাধান্য পেলে সমঝোতা নয়: ইরান

Date:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় ইরান ‘পুরোপুরি অবিশ্বাস’ নিয়ে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতার’ কারণে তেহরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না।

আরাঘচি আরও জানান, আলোচনায় অংশ নিলেও ইরান তাদের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় ‘পূর্ণ ক্ষমতা দিয়ে লড়বে’, যা থেকে বোঝা যায়, সমঝোতার ক্ষেত্রে তেহরান কোনো ছাড় দিতে প্রস্তুত নয়, যদি তা তাদের মূল স্বার্থের বিরুদ্ধে যায়।

একইসঙ্গে ইরানের শীর্ষ নেতৃত্ব থেকেও কঠোর বার্তা এসেছে। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইসলামাবাদে চলমান উচ্চপর্যায়ের এই আলোচনার ফল পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার কী হবে তার ওপর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে গুরুত্ব দেয়, তাহলে পারস্পরিক লাভজনক একটি চুক্তি সম্ভব হতে পারে।

তবে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি আলোচনায় ‘ইসরায়েল ফার্স্ট’ দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায়, তাহলে কোনো সমঝোতা হবে না এবং ইরান আরও জোরালোভাবে নিজেদের প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। এমন পরিস্থিতি বিশ্বব্যাপী আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্যগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ইসলামাবাদে আলোচনার টেবিলে বসার আগেই তেহরান তাদের কৌশলগত অবস্থান পরিষ্কার করে দিতে চাইছে, যেখানে অবিশ্বাস, শক্ত অবস্থান এবং আঞ্চলিক রাজনীতির হিসাব-নিকাশ একসঙ্গে কাজ করছে।

Popular

More like this
Related

কবে আসছে অপূর্ব-নীহার ‘মায়াপাখি’

ঈদের নাটকে দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকেন জিয়াউল ফারুক অপূর্ব।...

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত: বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের সদস্যদের গুলিতে...

ছেলে মাঠে নামতেই মায়ের চোখে জল, বিশ্বকাপে মা-ছেলের বিরল ইতিহাস

ইরানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ তখন প্রায় শেষের দিকে। ২-২...

ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্স...