ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ চায় লেবানন

Date:

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থনও চেয়েছেন জোসেফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, লেবাননের ওপর ইসরায়েলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ করে সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কথা রয়েছে।

তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই লেবাননের সশস্ত্র বাহিনী উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে। এমনকি হিজবুল্লাহকে নিরস্ত্র করে তাদের অস্ত্রাগার ও মজুদকেন্দ্র ভেঙে দেবে।

আউন আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবানন সেনাবাহিনীর আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে লেবানন ও ইসরায়েলের সরাসরি আলোচনা শুরু করা উচিত।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আমিরাতে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে হতে...

তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত, সিলেটে অর্ধদিবস প্রতীকী ধর্মঘট মঙ্গলবার

সিলেট নগরীতে তেল না পেয়ে পেট্রল পাম্পের এক কর্মীকে...

৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে...

ইরানে কেন হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল, যুদ্ধ কতদিন চলতে পারে?

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। ২৮...