ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ‘সরাসরি ফোনালাপ’ প্রত্যাখ্যান লেবাননের প্রেসিডেন্টের

Date:

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি ফোনালাপের জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

আজ বৃহস্পতিবার এক সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

সূত্রটি জানায়, ‘লেবাননের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে সরাসরি ফোনালাপ করতে অস্বীকৃতি জানান এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অবহিত করেন।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা বিষয়টি বুঝতে পেরেছে।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছিলেন, দুই দেশের নেতারা ‘পরদিন’ কথা বলবেন।

এদিকে লেবাননের প্রেসিডেন্সি এএফপিকে জানিয়েছে, প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন।

Popular

More like this
Related

জুলাই গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্ট ছাড়তে হয়েছে ১৭ বিচারপতিকে

গণঅভ্যুত্থানের পর থেকে সুপ্রিম কোর্টের মোট ১৭ জন বিচারপতি...

আদিবাসী ধাত্রীবিদ্যা, জীবনদর্শন ও মহাবয়ানের ডাক

একদিকে বাংলাদেশের দ্বিতীয় রামসার জলাভূমি টাঙ্গুয়ার হাওর আর সামনে...

৭ প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের ১৫ লাখ টাকা জরিমানা

ল্যাবরেটরিতে পরীক্ষা, বাধ্যতামূলক মান সনদ বা প্যাকেজিং নিবন্ধন ছাড়া...

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী আক্রমণের কড়া জবাব দিলেন এমবাপে

বিশ্বকাপ থেকে প্যারাগুয়ে বিদায় নেওয়ার পর ফ্রান্সের তারকা স্ট্রাইকার...