ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি, ভাষণ দেবেন পার্লামেন্টে

Date:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দুই দিনের ইসরায়েল সফর শুরু করছেন আজ বুধবার। এরইমধ্যে তিনি ইসরায়েলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। ২০১৭ সালে তিনি প্রথমবার ইসরায়েল সফর করেছিলেন। তিনিই প্রথম কোনো ভারতীয় সরকারপ্রধান যিনি দেশটি সফর করেন।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের বিরোধিতা করা দেশগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম। এমনকি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কঠোরতম সমালোচকদের একটি ছিল এই দেশ। ১৯৯২ সালে ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তবে ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক নাটকীয়ভাবে বিকশিত হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মোদি আজ স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাবেন বলে আশা করা হচ্ছে। এর কিছুক্ষণ পরেই দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে মোদি জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এ ভাষণ দেবেন। ভাষণ শেষে তিনি রাত্রিযাপনের জন্য তেল আবিবে ফিরে যাবেন। ২৬ ফেব্রুয়ারি সকালে মোদি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথে সাক্ষাতের আগে ‘ইয়াদ ভাশেম’ মিউজিয়াম পরিদর্শন করবেন।

এরপর মোদি ও নেতানিয়াহু পুনরায় বৈঠকে বসবেন এবং দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি সই পর্যবেক্ষণ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে বিকেলে মোদি ইসরায়েল ছাড়বেন। উভয়পক্ষের কর্মকর্তাদের মতে, মোদি ও নেতানিয়াহু এই সফরের মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরায়েল ছিল বিশ্বের অষ্টম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। বিশ্বব্যাপী মোট অস্ত্র রপ্তানির ৩ দশমিক ১ শতাংশ ছিল তাদের দখলে।

সংস্থাটির দেওয়া তথ্য মতে, এই সময়ে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় আমদানিকারক ছিল ভারত (৩৪ শতাংশ)। এরপর যথাক্রমে যুক্তরাষ্ট্র (১৩ শতাংশ) ও ফিলিপাইনের (৮ দশমিক ১ শতাংশ) অবস্থান।

২০২৫ সালের সেপ্টেম্বরে ইসরায়েল ভারতের সঙ্গে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানায়, তারা হলো প্রথম ‘অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’-ভুক্ত দেশ যারা ভারতের সঙ্গে এই ধরনের চুক্তি সই করেছে।

Popular

More like this
Related

বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন গভর্নর

কর্মকর্তাদের বিক্ষোভ এবং সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগের গুঞ্জনের...

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তদন্ত করবে ইসি, আশা বদিউল আলম মজুমদারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে সুশাসনের জন্য...

গভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায়...

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: শীর্ষে ফিরলেন রাজা, বুমরাহ-ফারহানদের বড় উন্নতি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার...