ইরানের বন্দরে ‘যতদিন প্রয়োজন, ততদিন’ অবরোধ থাকবে: পেন্টাগন

Date:

যুক্তরাষ্ট্র ‘যতদিন প্রয়োজন, ততদিন’ ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

আজ বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ এ মন্তব্য করেন বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

একইসঙ্গে তিনি বলেছেন, তেহরান কোনো চুক্তিতে না এলে নতুন করে হামলা চালানো হতে পারে।

তিনি আরও বলেন, ‘ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের ওপর অবরোধ থাকবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা বর্ষণ করা হবে।’

প্রতিবেদনে বলা হয়, কোনো চুক্তি ছাড়াই পাকিস্তানে শান্তি আলোচনা শেষ হওয়ার পর সোমবার থেকে মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলো অবরোধ শুরু করে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন বলেন, এই অবরোধ কেবল ইরানের বন্দরগামী বা সেখান থেকে আগত সব জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য।

হেগসেথের পাশে দাঁড়িয়ে কেইন বলেন, ‘এ পর্যন্ত ১৩টি জাহাজ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা যদি এই অবরোধ না মানলে আমরা শক্তি প্রয়োগ করব।’

এদিকে হেগসেথ বলেন, পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর ইরানি বাহিনী মাটির নিচে চাপা পড়া সরঞ্জাম খুঁড়ে বের করার চেষ্টা করছে।

ইরানি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কোন সামরিক সরঞ্জাম কোথায় সরাচ্ছেন, তা আমরা জানি। আপনারা যখন ধ্বংস হওয়া স্থাপনা থেকে সরঞ্জাম খুঁড়ে বের করছেন, আমরা ততই আরও শক্তিশালী হয়ে উঠছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা অবশিষ্ট লঞ্চার ও ক্ষেপণাস্ত্র খুঁড়ে বের করছেন, কিন্তু সেগুলো প্রতিস্থাপনের কোনো সক্ষমতা আপনাদের নেই—প্রতিরক্ষা শিল্পও নেই, আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক সক্ষমতা গড়ে তোলার ক্ষমতাও নেই।’

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, যুদ্ধবিরতির সময়টিকে ওয়াশিংটন পুনরায় অস্ত্রসজ্জা ও কৌশল সমন্বয়ের জন্য ব্যবহার করছে।

কুপার বলেন, ‘আমরা আবার অস্ত্রসজ্জিত হচ্ছি, সরঞ্জাম উন্নত করছি। আমাদের কৌশল, পদ্ধতি ও কার্যপ্রণালী সমন্বয় করছি। বিশ্বের আর কোনো সামরিক বাহিনী আমাদের মতো এভাবে নিজেদের মানিয়ে নিতে পারে না।’

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধর-বাঁশ নিয়ে তাড়া, ঠিকাদারের ব্যবস্থাপক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার...

জাকারবার্গের ভাবনায় ‘সবার জন্য এআই’, প্রতিযোগিতায় মেটার নতুন মডেল

ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর বিধিনিষেধ কমানোর...

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ১০ শতাংশ শুল্ক কী, এটি কীভাবে আলাদা?

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় বাংলাদেশ থেকে...

সবটুকু দিয়ে চেষ্টা করে পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি: রোনালদো

পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নিজের শেষ বিশ্বকাপেও পেলেন না...