ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর অন্তত ১৩টি হামলার সত্যতা তারা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় হতাহতের বিষয়ে পাওয়া প্রতিবেদনের তথ্য এখনো যাচাই করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘ডব্লিউএইচও ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর ১৩টি এবং লেবাননে একটি হামলার সত্যতা নিশ্চিত করেছে।’

তবে তিনি কোনো পক্ষকে দায়ী করেননি এবং বিস্তারিত তথ্যও দেননি।

একই ব্রিফিংয়ে ডা. হানান বালখি জানান, ইরানে চারটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। 
ইরানি কর্তৃপক্ষের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, কাছাকাছি হামলার কারণে কয়েকটি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

Popular

More like this
Related

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন...

৪৯৯ রান, ৩৪ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

হার্দিক পান্ডিয়ার থ্রো ধরে সঞ্জু স্যামসন স্টাম্প ভেঙ্গে দিতে...

মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে...

উপসাগরীয় অঞ্চলে আটকা প্রায় ৩৫ হাজার নাবিক ও যাত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার...