ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলট উদ্ধার

Date:

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে সফল অভিযানে উদ্ধার করা হয়েছে এবং তিনি এখন নিরাপদে দেশটির বাইরে রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

আল জাজিরা বলছে, ঘটনাটি এখনও চলমান নাটকীয়তার মধ্যেই রয়েছে। জানা গেছে, ওই এয়ারম্যান বিমান ভূপাতিত হওয়ার পর প্রায় দুই দিন ইরানি কর্তৃপক্ষের নজর এড়িয়ে ছিলেন। পরে মার্কিন বাহিনী তাকে খুঁজে বের করে উদ্ধার করে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন বাহিনীর পরিচয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে যুক্তরাষ্ট্রের বিশেষ আভিযানিক বাহিনী অংশ নিয়েছিল।

রাতের অন্ধকারে পরিচালিত এই উদ্ধার অভিযান শেষে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষও ওই এয়ারম্যানের সম্ভাব্য অবস্থান সম্পর্কে অবগত ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। উল্লেখ্য, ‘এয়ারম্যান’ শব্দটি এখানে লিঙ্গ-নিরপেক্ষভাবে ব্যবহার করা হয়েছে, তিনি পুরুষ না নারী, তা নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং এতে অংশ নেওয়া সেনাদের জন্য বড় ধরনের হুমকি তৈরি হয়েছিল। উদ্ধার সম্পন্ন হলেও কিছু সময় পর্যন্ত ওই এয়ারম্যান এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া এয়ারম্যান এখন নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন এবং তিনি আর কোনো ঝুঁকিতে নেই।

উই গট হিম: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন। এক বার্তায় ট্রাম্প বলেন, ‘উই গট হিম! আমার প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আমাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আমাদের এক অসাধারণ ক্রু সদস্য, যিনি অত্যন্ত সম্মানিত একজন কর্নেল, এখন নিরাপদে আছেন, এটি জানাতে পেরে আমি আনন্দিত।’

তিনি জানান, ইরানের আকাশে ভূপাতিত হওয়া এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের ওই কর্মকর্তার অবস্থান ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছিল এবং তাকে উদ্ধারে পরিকল্পনা চলছিল।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই কর্মকর্তাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান’ পাঠায়। তিনি বলেন, ‘পাইলট কিছুটা আহত হয়েছেন, তবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

ট্রাম্প আরও দাবি করেন, ‘মার্কিন কোনো সেনা হতাহত না হয়েই আমরা এই দুটি অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, যা আবারও প্রমাণ করে যে, ইরানের আকাশে আমরা পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠা করেছি।’

Popular

More like this
Related

‘৭০-৮০ বছরের বয়স্ক মানুষ সিনেমা হলে আসছেন, এটা বড় পাওয়া’

তানিম নূর – এই নামটি বর্তমান সময়ে সিনেমাপাড়ায় উচ্চারিত...

কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল...

৭ মার্চের ভাষণ বাজানো এত বড় অপরাধ?

একটি ঐতিহাসিক ভাষণ বাজানোর অভিযোগে একজন ছাত্রনেত্রী দেড় মাস...

এমবাপে-ভিনিসিউসের গোলে স্বস্তি, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না আরবেলোয়া

সান্তিয়াগো বার্নাব্যুতে রাতটা ছিল স্বস্তির, আবার শঙ্কারও। কিলিয়ান এমবাপে...