ইরানকে ফাঁসাতে ‘এপস্টিন চক্র’ ৯/১১–এর মতো হামলার ষড়যন্ত্র করছে: লারিজানি

Date:

জেফ্রি এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘চক্র’ ৯/১১–এর মতো হামলা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি।

আজ রোববার সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, লারিজানি এ ধরনের পরিকল্পনার কথা শোনার দাবি করেছেন।

তিনি বলেন, ‘ইরান মৌলিকভাবে এ ধরনের সন্ত্রাসী ষড়যন্ত্রের বিরোধিতা করে এবং আমেরিকার জনগণের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের কিছু নথি প্রকাশিত হয়েছে। এসব নথিতে মৃত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টিনের সঙ্গে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কের তথ্য উঠে এসেছে।

আল জাজিরা জনায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপস্টিনকে ‘একজন জঘন্য ব্যক্তি’ বলে আখ্যা দিলেও অতীতে ওই অর্থলগ্নিকারীর সঙ্গে তাকে একাধিক ছবিতে দেখা গেছে। বহু বছর ধরে এপস্টিনের বিরুদ্ধে তরুণী ও কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ ছিল।

তেহরান এপস্টিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অভিজাতদের সম্পর্কের বিষয়টি সামনে আনতে জোর দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ওয়াশিংটনের প্রভাবশালী মহলের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে ইরান।

Popular

More like this
Related

ইরানের চরম সংকটকালে হুতিরা কোথায়

গত দুই বছর মধ্যপ্রাচ্যের সংকটে ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষ’...

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ছাড়া বাকি সবার জন্য খোলা হরমুজ প্রণালি: ইরান

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ছাড়া বাকি সবার জন্য হরমুজ...

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।আজ...

পটুয়াখালীতে ডিজেল সংকটে আটকা কয়েকশ ট্রলার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর-মহিপুর দেশের অন্যতম বড় মৎস্য অবতরণ...