ইরান যুদ্ধ ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে সন্তুষ্ট নয় তেহরান: ইরানের রাষ্ট্রদূত

Date:

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

আজ বুধবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘এ পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের এই যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে সে ব্যাপারে আমাদের কিছু কষ্টের জায়গা আছে। যখন আমরা দেখতে পাই যে, স্পেনের মতো আরও অনেক ইউরোপীয় দেশ এবং আমেরিকার ভেতরেও সেখানে জনগণের বিশাল বিশাল মিছিল এবং সেখানেও বিভিন্ন কর্মকর্তারা এই যুদ্ধকে সরাসরি নিন্দাবাদ জানাচ্ছে এবং সমালোচনা করছে। আমরা আশা করি যে, বাংলাদেশ এ ব্যাপারে কোনো অস্পষ্ট বিবৃতি না দিয়ে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করবে।’

‘আমরা বাংলাদেশকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং ভাই মনে করি। এ জন্য আমরা চাই যে, আমাদের সম্পর্কটা আরও সুন্দর এবং মসৃণ হোক। আমরা একে অপরের সাহায্যে আমরা যাতে ভবিষ্যতে এগিয়ে আসতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা।’

তিনি বলেন, ‘যে বিবৃতিগুলো প্রকাশিত হয়েছে, সেখানে শুধু যুদ্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অথচ এটা স্পষ্ট যে, আমেরিকা এখানে সরাসরি আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং যেকোনো আগ্রাসন নিন্দার যোগ্য। কাজেই সুস্পষ্টভাবে নিন্দা করাটাই আমাদের প্রত্যাশা। আমরা এটাও বুঝি, বাংলাদেশের কয়েক মিলিয়ন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে। আমরা চাই না, কিছু বলে তারা আবার অসন্তুষ্ট হোক।’

Popular

More like this
Related

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’

দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেকের নিজস্ব ব্র্যান্ড এক্সপার্ট গুণমান...

‘বনলতা এক্সপ্রেস নিয়ে এত উচ্ছ্বাস-আনন্দ খুব ভালো লাগছে’

বাংলাদেশের কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদের উপন্যাসের গল্প নিয়ে নির্মিত...

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩০

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের আকাশে রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন-২৬...

জুন পর্যন্ত ইতালির দায়িত্বেই থাকছেন বুফন-গাত্তুসো

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে ইতালি।...