আসছে মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’, প্রতি পর্ব ৩ মিনিটের

Date:

দেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে মাইক্রো ড্রামা সিরিজ। এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। 

মোবাইল-ফার্স্ট দর্শকদের কথা মাথায় রেখে ‘সিলভার সাদিয়া’ সিরিজটি তৈরি করা হয়েছে ভার্টিক্যাল ফরম্যাটে। এতে নামভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। তার সঙ্গে আরও আছেন অ্যালেন শুভ্র, ফারজানা ছবি ও কামরুজ্জামান তপু। একটি চরিত্রে অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোটভাই’। শিগগির ইউটিউবে দেখা যাবে ‘সিলভার সাদিয়া’। 

সিরিজের পরিচালক মিরাজ হোসেন জানান, সিলভার সাদিয়ার গল্পে এক নিম্নমধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাছাত্রীর জীবন উঠে এসেছে। সে গেমিংয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে, তবে তা গোপনে। মায়ের নীরব সমর্থনে সে একসময় ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে নিজের দর্শকগোষ্ঠী তৈরি করে। কিন্তু একসময় এই কথা বাবার সামনে প্রকাশ পেলে বাবা-মেয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরিবার, দূরত্ব এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প নিয়েই সিরিজটি এগিয়ে যায়।

পরিচালক আরও বলেন, ‘বাংলাদেশে এ ধরনের সিরিজ এবারই প্রথম নির্মিত হলো। আশা করছি, নতুন ফরম্যাটের এই সিরিজটি সবার ভালো লাগবে।’

Popular

More like this
Related

ইস্টার উপলক্ষে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি, যা জানা যাচ্ছে

ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অর্থোডক্স ইস্টার...

সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশির...

‘কাউন্টি ক্রিকেট খেলা স্বপ্ন সত্যি হওয়ার মতো’

চুক্তি স্বাক্ষরের পর গত মঙ্গলবার ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট...

মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা

দুর্বল ঋণ আদায় ও সুশাসনের অভাবের মধ্যে ২০২৬ সালের...