আর্সেনালের কাছে হারে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কেইন

Date:

চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে অজেয় থাকা বায়ার্ন মিউনিখের জয়রথ থামিয়ে দিয়েছে আর্সেনাল। বুধবার রাতে এমিরেটসে ৩-১ গোলের জয়ে জার্মান জায়ান্টদের প্রথম পরাজয়ের স্বাদ চাখায় ইংলিশ ক্লাবটি। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না দলের গোলমেশিন হ্যারি কেইন।

তবে ম্যাচে এদিন কেইন ছিলেন অস্বাভাবিকভাবে বর্ণহীন। সব টুর্নামেন্ট মিলিয়ে এখনো পর্যন্ত ২৯ গোল করা এই ইংলিশ স্ট্রাইকার গোলবঞ্চিত থেকেও বললেন, হারের পর দলে কোনো আতঙ্ক নেই, বরং সামনে আবার মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাসই বেশি।

‘এটা কঠিন ম্যাচ ছিল, যা আমরা আশা করেছিলামই। প্রথমার্ধে ছিল সমান লড়াই। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের গতি কমে যায়, তীব্রতাও ধরে রাখতে পারিনি। অনেক ব্যক্তিগত ডুয়েলও হেরেছি। এটা মৌসুমের প্রথম হার, তাই অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। অবশ্যই আমরা শিখে নেব। আর আমার বিশ্বাস, পরের ধাপে আমরা আবার আর্সেনালের মুখোমুখি হব, ম্যাচ শেষে বলেন কেইন।

টটেনহ্যামে থাকার সময় উত্তর লন্ডন ডার্বিতে ১৭ ম্যাচে ১৪ গোল করা কেইন অতীতে আর্সেনালের বিরুদ্ধে ছিলেন ভয়ঙ্কর অস্ত্র। দুই মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্নের হয়ে পেনাল্টি থেকেও গোল করেছিলেন তিনি। তবে এবার ছন্দ ও প্রভাব দুটিই কিছুটা অনুপস্থিত।

অন্যদিকে দুই মৌসুম আগের সেই দল থেকে অনেকটাই বদলে গেছে আর্সেনাল। বড় অঙ্কের বিনিয়োগে স্কোয়াডের গভীরতা এখন ইউরোপের সেরাদের মধ্যে, যা বায়ার্নের চেয়েও বেশি বলে মনে করছেন অনেকেই। এই ম্যাচে আর্সেনালের দলে ছিলেন না মূল রক্ষণভাগের গ্যাব্রিয়েল, ৬৩.৫ মিলিয়ন পাউন্ডের আক্রমণভাগের সাইনিং ভিক্টর জাইকেরেসসহ আরও কয়েকজন। তারপরও বেঞ্চে ছিল ম্যাচ জেতানোর মতো একাধিক বিকল্প।

Popular

More like this
Related

ক্রিকেটই যখন পরিবারের ভাষা

বাবা টুকটাক ক্রিকেট খেলতেন, চার ভাই-বোনের সবাই ক্রিকেট খেলেন।...

২৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তী সরকার: শিক্ষা উপদেষ্টা

সারাদেশে সাধারণ ও কারিগরি মিলিয়ে ২ হাজার ৬০০টির বেশি...

ইরানে এই মুহূর্তে মার্কিন হামলা কেন সহজ নয়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেশটির...

গোলকধাঁধায় মিডল অর্ডার

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান যখন ক্রিজে আসেন তখন...