আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ

Date:

নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি বিস্ফোরণে ইহুদি সম্প্রদায়ের একটি স্কুলের বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ শনিবার স্থানীয় সময় ভোরে স্কুলটির সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা ঘটনাটিকে ‘ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইহুদি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

তার ভাষ্য, আমস্টারডামে ইহুদি সম্প্রদায় ক্রমেই বিদ্বেষের মুখোমুখি হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

হালসেমা আরও বলেন, এটি ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে কাপুরুষোচিত আগ্রাসনের একটি ঘটনা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসে অর্থডক্স ইহুদিদের জন্য এটিই একমাত্র বিশেষায়িত স্কুল। অতীতে হুমকির কারণে স্কুলটির চারপাশে ধারালো ধাতব বেষ্টনীযুক্ত দেয়াল স্থাপন করা হয়েছিল।

এর আগে শুক্রবার রাতে রটারডামের কেন্দ্রস্থলে ইহুদি ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর নেদারল্যান্ডসের রাজধানীতে উপাসনালয়সহ অন্যান্য ইহুদি প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেশী দেশ বেলজিয়ামের লিয়েজ শহরেও সোমবার একটি সিনাগগে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়ার পর বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় উদ্বেগ বেড়েছে।

Popular

More like this
Related

পটুয়াখালীর ১৮ লাখ বাসিন্দার জন্য চিকিৎসক মাত্র ১২১ জন

পটুয়াখালীর জেলা সদর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্য...

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।বরিশাল,...

তারাবির পর পরিবারের সঙ্গে কথা, সেহরির সময় অগ্নিকাণ্ডে মালদ্বীপ প্রবাসীর মৃত্যু

মালদ্বীপের দিঘুরা দ্বীপে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির একজন ছিলেন...

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পেতে ইরানের সঙ্গে ফ্রান্স-ইতালির আলোচনা শুরু

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে...