আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের দিনব্যাপী সৃজনশীল কর্মশালা

Date:

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী সৃজনশীল কর্মশালা শুরু হয়েছে। আজ শনিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

সকাল সাড়ে ৯টা থেকে কর্মশালায় চারটি ভিন্ন বিষয়ে আলাদা সেশন পরিচালিত হচ্ছে। বিষয়গুলো হলো—প্রাতিষ্ঠানিক গবেষণা; নতুন মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং; সৃজনশীল লেখালেখি এবং প্রাত্যহিক জীবন ও সৃষ্টিশীল কাজে আইন।

প্রাতিষ্ঠানিক গবেষণা বিষয়ে সেশন পরিচালনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন সাজ্জাদ। নতুন মিডিয়া, এআই ও মেশিন লার্নিং নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবীর। প্রাত্যহিক জীবন ও সৃষ্টিশীল কাজে আইন বিষয়ে কথা বলবেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান। আর সৃজনশীল লেখালেখি নিয়ে সেশন নেবেন কবি ও সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কবি ও আগ্রহী গবেষক এই কর্মশালায় অংশ নিয়েছেন। দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে গবেষণা, প্রযুক্তি, সাহিত্য ও আইনের সমন্বয়ে অংশগ্রহণকারীদের সৃজনশীল চিন্তা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে।

Popular

More like this
Related

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ কে হবেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। আগামীকাল আহমেদাবাদে ব্লকবাস্টার ফাইনালে সহ-আয়োজক...

প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা হামলা নয়: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে প্রতিবেশী দেশগুলোকে হামলার...

ম্যাপ, চার্ট ও ছবিতে ইরান সংকট

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন সামরিক হামলার পর...

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরার সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার...