আজ রাতে সিলেট যাবেন তারেক রহমান, কাল যোগ দেবেন প্রচারে

Date:

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ বুধবার রাতে সিলেটে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌঁছে তিনি রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তারেক রহমান সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণা শুরু করছেন। আজ রাত ৮টা ১৫ মিনিটের দিকে তিনি সিলেটে পৌঁছাবেন এবং পরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।’

কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সকালে তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরে দুপুরে মৌলভীবাজারের শেরপুর-আইনপুর মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তিনি।

ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা পরিষদ মাঠে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আরও দুটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন বিএনপি প্রধান। পরে ঢাকার পথে নরসিংদী পৌর এলাকায় একটি কর্মসূচিতে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার-রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেবেন তিনি। রাতে তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াছিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিব।

Popular

More like this
Related

নির্বাচিত হলে গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্প আনবো: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ফজরের আগেই কেন্দ্রের...

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের...

রাজনৈতিক সহবস্থানের জায়গা কিছুটা কমে এলো, ডিমকাণ্ডে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর...

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদায় জিয়াকে...