আজ থেকে অফিস সময় সকাল ৯টা-বিকেল ৪টা

Date:

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে সারা দেশে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নতুন সময়সূচির কথা জানানো হয়।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে জ্বালানি খাতে চাপ তৈরি হওয়ায় গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর মাধ্যমে অফিসের কর্মঘণ্টা এক ঘণ্টা কমানো হলো।

তবে জরুরি সেবাগুলো এই নতুন সময়সূচির বাইরে থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার বহাল থাকবে।

সরকারি-বেসরকারি অফিসের সঙ্গে মিল রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে গ্রাহক লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা জারি করবেন। এ ছাড়া বেসরকারি শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Popular

More like this
Related

মুক্তির আগেই অনলাইনে ফাঁস থালাপতি বিজয়ের সিনেমা, বক্সঅফিসে ক্ষতির আশঙ্কা

থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা জন নায়গন সম্প্রতি বিভিন্ন...

জরুরি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলার অনুমতি দিলো ইরান

জরুরি বা অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের...

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার চ্যালেঞ্জ ও নতুন বাজেটে প্রত্যাশা

নতুন সরকারের প্রথম বাজেট সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে।...

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার বয়স...