আগামী ৩-৪ দিনের মধ্যে নির্বাচিত এমপিদের শপথ: মন্ত্রিপরিষদ সচিব

Date:

নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ৩-৪ দিনের মধ্যে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এ কথা জানান।

তিনি বলেন, ‘শপথ গ্রহণের পর নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামী ৩ দিনের মধ্যে, অথবা সর্বোচ্চ চার দিনের মধ্যে, শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।’

শপথ পাঠ কে করাবেন জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কে শপথ পাঠ করাতে পারবেন সে সম্পর্কে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। স্পিকার বা ডেপুটি স্পিকার, অথবা তাদের মনোনীত কেউ তা করতে পারেন। যদি তারা কাউকে মনোনীত করতে না পারেন, তাহলে সরকারের পক্ষ থেকে অন্য কাউকে মনোনীত করার ব্যবস্থা করা যেতে পারে।’

সেক্ষেত্রে, প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ পরিচালনা করতে পারেন বলে জানান তিনি।

নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ প্রার্থীর নাম ইতোমধ্যে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পর এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পালা।

গত ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

ফলাফল অনুযায়ী, বিএনপি ও মিত্ররা ২১২আসনে, জামায়াতে ইসলামী ও মিত্ররা আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে এবং স্বতন্ত্র প্রাথীরা আসনে জয়ী হয়েছেন। 

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...