অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড প্রাইজমানি

Date:

চলতি মাসের অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের জন্য থাকছে ইতিহাসের অন্যতম বড় প্রাইজমানি। মঙ্গলবার আয়োজকরা ঘোষণা করেছে, এবছর টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ১শ’ কোটি টাকা (প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার)।

বছরের প্রথম গ্র্যান্ড স্লামের পুরুষ ও নারী এককের শিরোপাজয়ীরা এবার প্রত্যেকে পাবেন ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা, যা গত বছরের ৩.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

শুধু চ্যাম্পিয়নরাই নন, প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের জন্যও থাকছে বড় অঙ্কের পুরস্কার। প্রথম রাউন্ডে বিদায় নিলেও একজন খেলোয়াড় পাবেন ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এমনকি বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই যারা ছিটকে যাবেন, তারাও পাবেন ৪০ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেইগ টাইলে জানিয়েছেন, এই প্রাইজমানি বৃদ্ধির পেছনে টেনিস অস্ট্রেলিয়ার স্পষ্ট লক্ষ্য রয়েছে, সব স্তরের খেলোয়াড়দের পেশাদার ক্যারিয়ারকে টেকসই করা। টাইলে বলেন, ‘২০২৩ সাল থেকে বাছাইপর্বের প্রাইজমানি ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের নানা সুযোগ–সুবিধাও উন্নত করা হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, পেশাদার টেনিস যেন সব প্রতিযোগীর জন্যই টেকসই হয়।’

‘সব স্তরের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা প্রতিভার ভাণ্ডার আরও গভীর করছি এবং দর্শকদের জন্য তৈরি করছি আরও আকর্ষণীয় গল্প,’ যোগ করেন তিনি। 

১৮ জানুয়ারি মেলবোর্ন পার্কে শুরু হতে যাচ্ছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন। পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার এবং নারী এককে শিরোপা ধরে রাখার মিশনে নামবেন ম্যাডিসন কিস।

Popular

More like this
Related

এখনো তফসিল ঘোষণার দিন ঠিক হয়নি: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন...

ভারতের ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে কিছুটা বিপাকে পড়েছে...

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করেছে...

রিয়ালে আরবেলোয়ার প্রথম অনুশীলন সেশনে অনুপস্থিত এমবাপে

স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার...