অভিজ্ঞদের ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

Date:

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই ভরসা রেখেছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে স্কোয়াডে এমন কয়েকজন রয়েছেন, যারা সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বড় টুর্নামেন্টে খেলেছেন।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে গতকাল সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা। অভিজ্ঞ রুলফ ফন ডার মারওয়া, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, লোগান ফন বিক ও টিম ফন ডার গুগটেন ফিরেছেন। তরুণ মাইকেল লেভিট ও জ‍্যাক লায়ন-ক্যাশেকেও ফেরানো হয়েছে।

স্কোয়াডের সমৃদ্ধ অভিজ্ঞতার ওপর আলোকপাত করে নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুক বলেন, ‘বিগত কয়েকটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা, আমাদের গ্রুপে থাকা সব দলের বিপক্ষে সম্প্রতি খেলার সুযোগ এবং শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশন সম্পর্কে ধারণা থাকায় আমরা গত কয়েক মাসের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী।’

তিনি যোগ করেন, ‘খেলোয়াড় ও স্টাফরা কঠোর পরিশ্রম করছে এবং দলকে আসন্ন টুর্নামেন্টে সাফল্যের দুয়ারে পৌঁছে দিতে অনেক ত্যাগ স্বীকার করছে। আমাদের স্কোয়াডে গভীরতা ও বৈচিত্র্য রয়েছে, যা প্রতিপক্ষের বিপক্ষে ও এই কন্ডিশনে কার্যকর হবে বলে আমরা মনে করি। এছাড়া, আমাদের যে অভিজ্ঞতা রয়েছে তা গ্রুপ পর্ব পেরিয়ে পরবর্তী ধাপে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’

গত জুন-জুলাইয়ে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অর্জন করে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় ডাচরা। এটি হবে এই টুর্নামেন্টে তাদের সপ্তম অংশগ্রহণ। ২০০৯ সালের আসরে প্রথমবার অংশ নিয়ে তারা স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল।

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস।  আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, মাইকেল লেভিট, জ‍্যাক লায়ন-ক্যাশে, লোগান ফন বিক, রুলফ ফন ডার মারওয়া ও টিম ফন ডার গুগটেন।

Popular

More like this
Related

খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে: ডা. জাহিদ

দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে...

বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে আইসিসির বোর্ড সভা শুরু

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চূড়ান্ত পর্যায়ে...

তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন: এ্যানি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে...

জেসুসের জোড়া গোলে ইন্টারকে হারিয়ে শেষ ষোলোতে আর্সেনাল

ইন্টার মিলানকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো...