অপহরণের পর শিশুকে ধর্ষণচেষ্টা, চিৎকার করায় হত্যা: পুলিশ

Date:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে হত্যার ঘটনায় তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ গ্রেপ্তারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে একজন এবং আজ বুধবার দুপুরে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব ও পিবিআইয়ের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তার তিনজন হলেন—বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার মানিক চাঁন মিয়ার ছেলে ফয়সাল ওরফে বাদশা (২৯), প্রয়াত আহসান মিয়ার ছেলে ইসমাঈল (৪০) ও জামাল মিয়ার ছেলে ইমন (২৫)।

তাদের মধ্যে ফয়সাল আজ দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইয়াসির আরাফাতের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আসামির জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যের বরাতে ওসি গোলাম মুক্তার আশরাফ ডেইলি স্টারকে বলেন, ‘বাড়ির সামনের রাস্তা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামিরা। শিশুটি তখন চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।’

‘গ্রেপ্তার ৩ জনই মাদকাসক্ত। তারা সরাসরি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত।’

ফয়সালকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার সকালে তার বাড়িতে নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর চালান বলেও জানিয়েছে পুলিশ।

গত রোববার বিকেল ৪টার দিকে বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী শিশুটি। পরদিন সকালে প্রতিবেশীর বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই রাতে বন্দর থানায় অপহরণের পর হত্যার অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বজন।

Popular

More like this
Related

‘নেতৃত্ব সৎ-গণতান্ত্রিক হলে, দেশের প্রতি ভালোবাসা থাকলে কত বড় পরিবর্তন হয় দেখলাম’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল...

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোকলেছ মোল্যা (৪৩) নামে এক ব্যক্তিকে...

শরীয়তপুরে ‘গ্রাম্য চিকিৎসককে’ ছুরিকাঘাত, পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে...