অনুষ্ঠান, মেলা, বিলবোর্ডের লাইটিং সন্ধ্যার মধ্যে বন্ধ করতে হবে

Date:

সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণিজ্য মেলা এবং বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে ৬৪ জেলার প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার।

এর মধ্য দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের আরও কঠোর নির্দেশনা এলো।

আজ সোমবার সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে সরকারি অফিস টাইম এক ঘণ্টা কমানো, দোকান-পাট, শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশসহ বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। যার মাধ্যমে দৈনিক তিন হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রথমে সন্ধ্যা ৬টা এবং পরে সন্ধ্যা ৭টায় শপিংমল, দোকান-পাট বন্ধের সিদ্ধান্ত কার্যকর করে সরকার। এবার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বিষয়েও নির্দেশনা এলো।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ‘দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।’

এর আগে সরকারের এ সংক্রান্ত সিদ্ধান্ত দেশব্যাপী কার্যকর করতে সব বিভাগীয় কমিশনার ও ডিসিদের প্রতি নির্দেশনা জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানিয়েছে।

তারই পরিপ্রেক্ষিতে আট বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার ডিসিদের এ সংক্রান্ত নির্দেশ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Popular

More like this
Related

রবীন্দ্রনাথের বিশ্বপথ: এক অখণ্ড নীড়

১৯৩২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইরান ও ইরাক সফর করেছিলেন।...

ধানের দাম আরও কমেছে, বিপাকে হাওরের কৃষকেরা

টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে ফসল শুকাতে পারছেন...

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা

বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনে ২০২৬...

রেশন পাচার মামলায় নুসরাত জাহানকে তলব

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের  (টিএমসি) সাবেক এমপি...