অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর

Date:

ভ্যাট ফেরত বা রিফান্ড প্রক্রিয়া সহজ করতে অনলাইনে ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর ফলে এখন থেকে ভ্যাট ফেরতের টাকা সরাসরি অনলাইনে করদাতাদের ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এই ই-রিফান্ড ব্যবস্থার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের অধীন তিনজন করদাতার ব্যাংক হিসাবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা স্থানান্তর করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট ফেরত পেতে দেরি হওয়া, ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত এবং প্রশাসনিক জটিলতা অনেকটাই কমিয়ে আনবে এই নতুন ব্যবস্থা।

ই-ভ্যাট সিস্টেমে যুক্ত করা একটি নতুন রিফান্ড মডিউলের মাধ্যমে এই সুবিধা চালু করা হয়েছে। এটি অর্থ বিভাগের আইবিএসএস++ প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন (বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের নেটওয়ার্ক) সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

করদাতারা ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে জমা দেওয়া মাসিক ভ্যাট রিটার্নের সঙ্গে অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট আবেদন যাচাই ও নিষ্পত্তির পর ফেরতযোগ্য অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে পাঠাবে।

এনবিআর জানায়, এখন পর্যন্ত ১১৫টি ভ্যাট রিফান্ড আবেদন পাওয়া গেছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান ইতোমধ্যে টাকা পেয়েছে। বাকি আবেদনকারীরা পর্যায়ক্রমে তাদের রিফান্ড পাবেন।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আজ আমরা ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালু করলাম। খুব শিগগিরই আয়কর রিফান্ড ব্যবস্থাও শুরু হবে। পাশাপাশি আগামী বছর থেকে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে এনবিআরের।

Popular

More like this
Related

চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার...

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক...

ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ইসিকে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে নির্বাচনী...

মার্কিন অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়া...