অকালেই চলে গেলেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

Date:

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন শাপুর জাদরান। আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে পেসার শাপুর আর পেরে উঠলেন না, মাত্র ৩৮ বছর বয়সেই পৃথিবী থেকে চলে গেলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এর এক পোস্টে শাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আফগান ক্রিকেটে শুরুর দিকের নায়কদের একজন শাপুর ‘হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিসাইটোসিস’ নামক একটি ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাধির সঙ্গে লড়াই করছিলেন। গত কয়েক মাস ধরে দিল্লির এনসিআর অঞ্চলে তার চিকিৎসা চলছিল। লম্বা লড়াইয়ের পর অবশেষে তিনি হার মানলেন।

এসিবি লিখেছে, ‘শাপুর জাদরান ছিলেন আফগানিস্তান ক্রিকেটের ভিত্তি স্থাপনকারী ব্যক্তিত্বদের একজন, যার নিষ্ঠা, আবেগ এবং অবিচল প্রতিশ্রুতি আমাদের দেশে ক্রিকেটের উত্থান ও উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি ছিলেন সেইসব গর্বিত ক্রিকেটারদের একজন যারা আফগানিস্তানের প্রাথমিক ক্রিকেটযাত্রার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং আফগান ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে আসার পথ তৈরি করতে সাহায্য করেছিলেন।’

২০০৯ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে দিয়ে অভিষেক শাপুরের। বাঁহাতি এই পেসার ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আফগানিস্তানের জার্সিতে খেলেছেন টি-টোয়েন্টি। ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে ৮০ ম্যাচ খেলেছেন তিনি। ৪৪টি ওয়ানডেতে ৪৩টি উইকেট এবং ৩৬টি টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট শিকার করেন শাপুর। 

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে উইনিং রান নেওয়ার জন্যও জাদরান বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন।

 

Popular

More like this
Related

দীর্ঘদিন পর এক অনুষ্ঠানে শাকিব খান-পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা দীর্ঘদিন...

লেবাননে আজ রাত থেকে ১০ দিনের যুদ্ধবিরতি: ট্রাম্প

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকার বিকল্প শ্রমবাজার খুঁজতে সরকার...

জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হতে দেয়নি সরকার: গোলাম পরওয়ার

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও এর মূল আকাঙ্ক্ষাগুলো...