শিশুদের চিকিৎসাসেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে প্রতি শুক্রবার মাত্র ১০০ টাকা ভিজিটে রোগী দেখছেন শিশু চিকিৎসক ডা. মো. শাহরিয়ার জাহান রূপম।
ডা. রূপম নামে পরিচিত এই চিকিৎসকের উদ্যোগের মূল লক্ষ্য নবজাতক থেকে শুরু করে শিশু ও কিশোর-কিশোরীদের বিভিন্ন রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশু যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি।
ডা. মো. শাহরিয়ার জাহান রূপম পাবনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। তাঁর অন্যান্য শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মধ্যে রয়েছে এমসিজিপি (পেডিয়াট্রিকস), পিজিটি (চাইল্ড), পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, এমসিজিপি (এফএম), ডিওসি ও সিএমইউ। তিনি নবজাতকের স্বাস্থ্য সমস্যা এবং শিশু ও কিশোর কিশোরীদের বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।
চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে রোগীর অভিভাবকদের কথা শোনা, প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া এবং রোগের ধরন ও চিকিৎসা সম্পর্কে তাঁদের বিস্তারিত বুঝিয়ে বলাকে গুরুত্ব দেন ডা. রূপম।
প্রতি শুক্রবার ১০০ টাকা ভিজিটে রোগী দেখার মাধ্যমে তিনি শিশুদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে চান। তাঁর প্রত্যাশা, এই উদ্যোগের ফলে আর্থিক সামর্থ্য কম এমন পরিবারের শিশুরাও প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ পাওয়ার সুযোগ পাবে।
এছাড়া গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন।
