শিল্পকলায় কালজয়ী ১০ গান গাইবেন রুনা লায়লা

Date:

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক সংগীতসন্ধ্যায় গান গাইবেন তিনি।

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে।’ 

‘৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে’, যোগ করেন তিনি। 

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর ৬২ বছরের গৌরবময় সংগীতজীবন থেকে কালজয়ী, শ্রোতাপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। বিভিন্ন সময়ের কালজয়ী গানগুলো দিয়ে এই আয়োজন সাজানো হচ্ছে।

শিল্পকলা একাডেমিতে একক সংগীতসন্ধ্যায় এর আগে সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। 

সেই ধারাবাহিকতায় এবার গান গাইবেন রুনা লায়লা।

Popular

More like this
Related

রোনালদো কখনোই সমস্যা নয়, জানালেন পর্তুগাল কোচ

পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েই...

জাপানের উত্তরে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার সুনামির সতর্কতা

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত...

সিআরবিতে হাসপাতাল নির্মাণ উদ্যোগের প্রতিবাদ, স্থাপনা না করার ঘোষণা মেয়রের

চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ প্রকল্প...

মুন অ্যালার্ট: নিখোঁজ শিশুর খবর জানাবেন যেভাবে

কোনো শিশু নিখোঁজ হলে প্রথম কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।...