অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করতে কমিটি গঠন

Date:

অর্থবছরের সময়সীমা জুলাই-জুন থেকে বদলে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণে একটি কমিটি গঠন করেছে সরকার।

গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন ও সংসদ বিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।

কমিটিকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করতে বলা হয়েছে।

আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ পর এই পদক্ষেপ নেওয়া হলো।

প্রক্রিয়াটি যেন সহজ হয়, সে জন্য ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের (জুলাই-মার্চ) একটি মধ্যবর্তী অর্থবছর করা হবে।

বর্তমানে অবকাঠামো উন্নয়নের মূল কাজগুলো জুলাই ও আগস্ট মাস পর্যন্ত গড়ায়। এ সময় ভারী বৃষ্টির কারণে উন্নয়নকাজ প্রায়ই পিছিয়ে যায়, কাজের মান খারাপ হয় এবং সাধারণ মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অর্থবছর বদলে এপ্রিল-মার্চ করা হলে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অবকাঠামো উন্নয়নের বড় কাজগুলো শেষ করা সম্ভব হবে।

গত সপ্তাহে সিদ্ধান্তটি নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এপ্রিল-মার্চ সময়সীমাকে অর্থবছর করা হলে বর্ষা আসার আগেই অবকাঠামো উন্নয়ন কাজগুলো শেষ করা যাবে।

 

 

Popular

More like this
Related

আমেরিকায় কেমন আছেন টনি ডায়েস

টনি ডায়েস নব্বই দশকের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় তারকা।...

শেষদিকে বদলি নেমে ফের নায়ক মেরিনো, সেমিতে ফ্রান্সের মুখোমুখি স্পেন

চারদিন আগে পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের শেষদিকে বদলি...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক...

অকেজো একমাত্র নৌ-অ্যাম্বুলেন্স, হাসপাতালে নিতে হয় কোলে তুলে

পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের এক লাখেরও বেশি মানুষের জরুরি...