১৩১ কারিগর ২৫৬ ঘণ্টায় বানিয়েছেন আমিরের বিয়ের আংটি

Date:

বলিউডে প্রেমের গল্প যেমন আলোচনায় থাকে, তেমনি আলোচনায় থাকে তারকাদের উপহারও। আর আমির খানের ক্ষেত্রে তো একটু ব্যতিক্রম হবেই। গৌরী স্প্র্যাটকে বিয়ে করে তিনি যে আংটি পরিয়েছেন, সেটি কেবল দামি নয়, রীতিমতো বিরল।

অনেকে যেখানে বিয়েতে হীরার আংটি বেছে নেন, সেখানে আমিরের পছন্দ ছিল এক টুকরো দুর্লভ রুবি। সেটিও আবার সাধারণ রুবি নয়, মাদাগাস্কার থেকে আনা প্রাকৃতিক ক্যাবোশন-কাট রুবি। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এমন মানের রুবি দশ লাখে একটি পাওয়া যায়!

পিঙ্কভিলার প্রতিবেদনে অনুযায়ী, এই আংটি বানানোও ছিল এক বিশাল আয়োজন। পছন্দের রুবিটি খুঁজে পেতেই লেগেছে তিন মাসের বেশি। এরপর নকশা, পাথর বসানো আর শেষ মুহূর্তের নিখুঁত কারুকাজ, সব মিলিয়ে কাজ হয়েছে ২৫৬ ঘণ্টা। পুরো প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ১৩১ জন দক্ষ কারিগর।

আংটির নকশাতেও আছে চমক। প্রচলিত ডিজাইন বাদ দিয়ে রুবিটিকে বসানো হয়েছে সোনার তৈরি মুকুটের মতো এক সেটিংয়ে। চারপাশে সূক্ষ্ম কারুকাজ, ভিনটেজ ছোঁয়া ও প্রাকৃতিক হীরার অলঙ্করণ। সব মিলিয়ে আংটিটি যেন রাজপরিবারের কোনো উত্তরাধিকার।

তবে এটিই গৌরীর জন্য আমিরের প্রথম বিরল উপহার নয়। বাগদানের সময়ও তিনি নাকি গৌরীকে উপহার দিয়েছিলেন ব্রাজিলের বিরল অ্যাকোয়ামেরিন পাথরের একটি আংটি।

গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে খুব ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। জমকালো আয়োজন নয়, ব্যক্তিগত পরিসরের সেই বিয়ের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে এই অনন্য রুবির আংটিই।

Popular

More like this
Related

অকেজো একমাত্র নৌ-অ্যাম্বুলেন্স, হাসপাতালে নিতে হয় কোলে তুলে

পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের এক লাখেরও বেশি মানুষের জরুরি...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে...

এআই কি মানুষকে নিশ্চিহ্ন করে দেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন পৃথিবীর সব মানুষকে...

মূল্যস্ফীতি: পকেটভর্তি টাকা, কিন্তু বাজারের ব্যাগ ফাঁকা

মাসের শুরুতে আপনি বেতন পেয়েছেন ৩০ হাজার টাকা। মাসের...