কুয়েতে জেল খেটে দেশে ফিরে যুবকের মৃত্যু

Date:

কুয়েতে জেল খেটে দেশে ফিরে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তার বুকে ব্যথা শুরু হয়। পরে বিমানবন্দরের পুলিশ সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত নুরুল ইসলাম সাগর (৩৫) পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের চিথলিয়া ইউনিয়ন শাখার সহসভাপতি ছিলেন।

সাগরের পরিবার সূত্র জানায়, গত বছরের আগস্টে ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে কুয়েত যান সাগর। বৈধ কাগজপত্র না থাকায় সেখানে আটক হন তিনি। পরে ১৫ দিন কারাগারে থাকেন। কারাভোগ শেষে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

সাগরের বাবা মো. শাহজাহান ডেইলি স্টারকে বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঢাকায় গিয়ে ছেলের মরদেহ গ্রহণ করি।

ওসি আশরাফুল ইসলাম বলেন, বিমানবন্দর পুলিশের তথ্যের ভিত্তিতে সাগরের মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়। পরিবারের সদস্যরা সাগরের মরদেহ গ্রহণ করেছে।

 

Popular

More like this
Related

অকেজো একমাত্র নৌ-অ্যাম্বুলেন্স, হাসপাতালে নিতে হয় কোলে তুলে

পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের এক লাখেরও বেশি মানুষের জরুরি...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে...

এআই কি মানুষকে নিশ্চিহ্ন করে দেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন পৃথিবীর সব মানুষকে...

মূল্যস্ফীতি: পকেটভর্তি টাকা, কিন্তু বাজারের ব্যাগ ফাঁকা

মাসের শুরুতে আপনি বেতন পেয়েছেন ৩০ হাজার টাকা। মাসের...