জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৩২ শতাংশ, ৮ মাসে সর্বনিম্ন

Date:

খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কমায় জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। এটি গত আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি।

এর আগে গত বছরের নভেম্বরে মূল্যস্ফীতি এর চেয়ে কম ছিল। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুনে ছিল ৮ দশমিক ৬০ শতাংশ।

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ৯ দশমিক ৬১ শতাংশ থেকে কমে ৯ দশমিক ২৮ শতাংশ হয়েছে।

Popular

More like this
Related

অকেজো একমাত্র নৌ-অ্যাম্বুলেন্স, হাসপাতালে নিতে হয় কোলে তুলে

পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের এক লাখেরও বেশি মানুষের জরুরি...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে...

এআই কি মানুষকে নিশ্চিহ্ন করে দেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন পৃথিবীর সব মানুষকে...

মূল্যস্ফীতি: পকেটভর্তি টাকা, কিন্তু বাজারের ব্যাগ ফাঁকা

মাসের শুরুতে আপনি বেতন পেয়েছেন ৩০ হাজার টাকা। মাসের...