পদ্মা, মেঘনা ও যমুনাকে দেশব্যাপী তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিলো বিপিসি

Date:

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল সরবরাহকারী কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনাকে দেশজুড়ে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে।

বিপিসির অধীন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং পেট্রল ও ডিজেলের সরবরাহ ১০ শতাংশ করে বাড়াতে বলা হয়েছে। 

চলতি বছরের মার্চ থেকে শুরু করে জ্বালানি তেলের সরবরাহে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ ক্ষেত্রে গত বছরের মার্চ থেকে মে মাসের গড় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করছে ওই তিন প্রতিষ্ঠান। 

কেউ যাতে অবৈধভাবে তেল মজুত করে রাখতে না পারেন এবং চালক ও গাড়ির মালিকরা যাতে আতংকগ্রস্ত হয়ে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনতে শুরু না করেন—এ দুটি বিষয়কে মাথায় রেখে সরকার এই উদ্যোগ নেয়। 

এই ব্যবস্থার অধীনে বিতরণকারীরা দিনে গড়ে ১১ হাজার ৮৬২ টন ডিজেল, ১ হাজার ১৮৫ টন অকটেন ও ১ হাজার ৩৭৪ টন পেট্রোল বিক্রির অনুমতি পায় পদ্মা, মেঘনা ও যমুনা।  

গতকাল রোববার রাতের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ডিজেল, অকটেন ও পেট্রোলের বিক্রি যথাক্রমে বেড়ে ১৩ হাজার ৪৮ টন, ১ হাজার ৪২২ টন ও ১ হাজার ৫১১ টন। 

আজ সোমবার থেকেই ফিলিং স্টেশনগুলোতে এই বাড়তি জ্বালানি পৌঁছাতে শুরু করবে।  
 

Popular

More like this
Related

অকেজো একমাত্র নৌ-অ্যাম্বুলেন্স, হাসপাতালে নিতে হয় কোলে তুলে

পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের এক লাখেরও বেশি মানুষের জরুরি...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে...

এআই কি মানুষকে নিশ্চিহ্ন করে দেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি একদিন পৃথিবীর সব মানুষকে...

মূল্যস্ফীতি: পকেটভর্তি টাকা, কিন্তু বাজারের ব্যাগ ফাঁকা

মাসের শুরুতে আপনি বেতন পেয়েছেন ৩০ হাজার টাকা। মাসের...