নতুন গল্পের খোঁজে রাজীব-সুমন-খসরু

Date:

নতুন গল্প ও তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে শুরু হচ্ছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট সিজন-১’। অ্যাসেন ও অ্যাডফার যৌথ উদ্যোগের এই আয়োজনে জুরি প্যানেলে থাকছেন নির্মাতা আদনান আল রাজীব, মেজবাউর রহমান সুমন ও চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু।

‘দিস ইস ইউর শট’ ভাবনা নিয়ে আয়োজিত এই উৎসবে অ্যাডফা কমিউনিটির নির্মাতাদের নিজেদের গল্প পর্দায় তুলে ধরার সুযোগ দেওয়া হবে। আর নির্বাচিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড দেবে অ্যাসেন।

প্রতিযোগিতায় ৫ থেকে ১৫ মিনিটের মৌলিক ফিকশন চলচ্চিত্রের আইডিয়া জমা দেওয়া যাবে। ভাষা ও ঘরানার ক্ষেত্রে থাকছে পূর্ণ স্বাধীনতা।

গল্পের মৌলিকতা, নির্মাতার দৃষ্টিভঙ্গি, সিনেমাটিক সম্ভাবনা ও বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে প্রকল্প নির্বাচন করবেন জুরিরা।

নির্বাচিত নির্মাতারা অর্থায়নের পাশাপাশি পাবেন অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট সাপোর্ট। এর মাধ্যমে তাদের গল্পকে পূর্ণাঙ্গ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পর্দায় তুলে আনার সুযোগ তৈরি হবে।

এই প্রতিযোগিতায় আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর। নির্বাচিত পাঁচটি প্রকল্পের নাম ঘোষণা করা হবে ২৫ সেপ্টেম্বর ২০২৬।

Popular

More like this
Related

‘হারের ব্যবধানটা ৪-১ ও হতে পারত’: সাবেক কিংবদন্তিদের কড়া সমালোচনার মুখে টুখেল

রক্ষণাত্মক মানসিকতা ও ভুল সময়ে ভুল খেলোয়াড় বদলের জন্য...

রাইফেল হাতে ট্রাম্প বললেন ‘ভদ্র সাজার দিন শেষ’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে যখন গভীর...

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদী

ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ...

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কৃত্রিম...