এনআইডির নতুন ডিজি আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা

Date:

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। তিনি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে এনআইডির মহাপরিচালক (ডিজি) পদে পদায়ন করা হয়। 

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ এপ্রিল এনআইডির সাবেক মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। তার স্থলাভিষিক্ত হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

 

 

 

Popular

More like this
Related

ইরানের নতুন প্রস্তাবে ‘নাখোশ’ ট্রাম্প

ইরানের শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ইসলামাবাদে দ্বিতীয়...

নুনে পোড়া শৈশব

‘আমি পড়তে চাইতাম, কিন্তু এখন আর সম্ভব না’—কথাটা বলার...

নতুন ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা...

ফারুকের সঙ্গে ববিতা-কবরীর আলোচিত সিনেমার যত গান

নায়ক ফারুকের জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ...