সিরিয়ায় বাশার আল আসাদের বিচার শুরু

Date:

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদ ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে গতকাল রোববার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। 

অভিযুক্তদের মধ্যে একজন আদালতে সরাসরি হাজির ছিলেন।

গতকাল রোববার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। 

আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ ইতোমধ্যে সিরিয়া থেকে পালিয়ে গেছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার হবে। 

তবে তাদের এক আত্মীয় ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে হাতকড়া পরা অবস্থায় আদালতে হাজির করা হয়।

শুনানি শুরু করে বিচারক ফখর আল-দীন আল-আরিয়ান বলেন, ‘আজ আমরা সিরিয়ায় অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়ার প্রথম বিচার কার্যক্রম শুরু করছি।’

তিনি বলেন, ‘এতে হেফাজতে থাকা এবং আদালতে উপস্থিত একজন আসামির পাশাপাশি বিচার থেকে পালিয়ে যাওয়া আসামিরাও অন্তর্ভুক্ত রয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে এক বিচারিক সূত্র এএফপিকে জানায়, এ কার্যক্রমের মাধ্যমে আসাদ, তার ভাই এবং নাজিবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে বিচার শুরুর প্রস্তুতি শুরু হলো।

২০২৫ সালের জানুয়ারিতে আসাদ সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া নাজিবকে দামেস্কের আদালতে ডোরাকাটা কারাবন্দির পোশাকে হাজির করা হয়।

তিনি এর আগে দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সিরিয়ার রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। ২০১১ সালে ওই দারাতেই সিরিয়ার গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল।

তার বিরুদ্ধে সেখানে ব্যাপক দমন-পীড়ন ও গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছালে আসাদ মস্কোতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে তার পরিবারের পাঁচ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটে।

রোববারের শুনানিতে বিচারক নাজিবকে জিজ্ঞাসাবাদ করেননি। শুনানিটি ‘প্রস্তুতিমূলক প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া’ নিয়েই সীমাবদ্ধ ছিল। বিচারক আগামী ১০ মে দ্বিতীয় শুনানির তারিখ ঘোষণা করেন।

বিচারিক সূত্রটি জানায়, সরাসরি উপস্থিত থেকে যাদের বিচার হবে, তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের আরেক আত্মীয় ওয়াসিম আল-আসাদ, সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরুদ্দিন হাসসুন এবং সাম্প্রতিক মাসগুলোতে নতুন কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হওয়া সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা।

Popular

More like this
Related

গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য...

১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হবে? ৬৬ বছর আগের সেই ভবিষ্যদ্বাণী কতটা সত্য?

পৃথিবীর ধ্বংস নিয়ে নানা মুনির নানা মত। যুগ যুগ...

উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে প্রায় আট মাস বন্ধ থাকার পর আবারও...

ক্রাইম পেট্রোল সঞ্চালনায় অজয় দেবগন

বলিউড তারকা অজয় দেবগনকে এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।...