শ্রীলঙ্কায় উড়ুক্কু ট্যাক্সি সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু

Date:

যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের বিকল্প হিসেবে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু ট্যাক্সি চালুর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার ও ব্রাজিলে এ ধরনের আকাশযান তৈরি ও পরীক্ষামূলক উড্ডয়ন চলছে।

এবার এই তালিকায় নাম লিখিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা।

একটি চীনা প্রতিষ্ঠানকে চালকবিহীন দুই আসনের উড়ুক্কু ট্যাক্সি পরীক্ষার অনুমতি দিয়েছে দেশটি।

আজ বুধবার কলম্বো কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে ছাড়া উড্ডয়ন ও অবতরণে সক্ষম চালকবিহীন দুই আসনের বৈদ্যুতিক উড়োজাহাজ পরীক্ষার জন্য ইহ্যাং নামের চীনা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ইহ্যাং শ্রীলঙ্কায় তাদের ইএইচ২১৬-এসের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে।

ওই ফ্লাইটে যাত্রী ছিলেন জ্বালানি, বন্দর ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অনুরা করুণাতিলাকা এবং বন্দর ও বেসামরিক বিমান চলাচল উপমন্ত্রী জনিথা রুয়ান কোদিথুওয়াক্কু।

উপমন্ত্রী কোদিথুওয়াক্কু বলেন, ‘যাত্রী পরিবহনে ড্রোন ব্যবহারের সেবা চালুর প্রতিযোগিতায় এক ডজনের বেশি দেশের সঙ্গে শ্রীলঙ্কাও যোগ দিচ্ছে। বিশ্বের অনেক দেশই এ চেষ্টা করছে। শ্রীলঙ্কাও এখন সেই প্রতিযোগিতার অংশ।’

তিনি বলেন, বাণিজ্যিকভাবে এ সেবা চালুর অনুমতি দেওয়ার আগে প্রায় পাঁচ মাস ধরে পরীক্ষা চলতে পারে।

উদ্যোক্তারা আশা করছেন, বিমানবন্দর থেকে কলম্বো শহরের কেন্দ্র পর্যন্ত উড়ুক্কু ট্যাক্সি সেবা চালু করা যাবে। গাড়িতে এই পথ পাড়ি দিতে প্রায় আধা ঘণ্টা লাগে।

শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, ইহ্যাংয়ের ইএইচ২১৬-এস উড়োজাহাজটি ১৬টি বৈদ্যুতিক মোটর ও ১৬টি প্রপেলারে চলে।

এতে রয়েছে ১২টি ব্যাটারি প্যাক। যাত্রী, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামসহ উড়োজাহাজটির মোট ওজন সর্বোচ্চ ৬২০ কেজি হতে পারে।

এটি একটানা প্রায় ২৫ মিনিট উড়তে পারে এবং সর্বোচ্চ ৩০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম।

Popular

More like this
Related

ফিট এমবাপে, ফিরছেন চুয়ামেনি; স্পেনের ‘পজেশন’ ভাঙতে প্রস্তুত ফ্রান্স

মঞ্চ প্রস্তুত, সেমিফাইনালের মহারণে মুখোমুখি দুই পরাশক্তি—ফ্রান্স ও স্পেন।...

ইসলামাবাদে আরাঘচির বৈঠক, ভ্যান্সকে ছাড়াই রওনা দিয়েছে মার্কিন প্রতিনিধি দল

ইরান যুদ্ধ নিয়ে নতুন করে শান্তি আলোচনার উদ্যোগে মার্কিন...

নোয়াখালীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক স্কুলশিক্ষককে কারাগারে...

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো...