বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Date:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন। সকাল ৬টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন তিনি।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।

প্রায় দুই দশক পর তারেক রহমান দিনব্যাপী সফরে বগুড়ায় যাচ্ছেন। জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈতৃক নিবাস ‘জিয়া বাড়ি’তে যাওয়ার কথা রয়েছে তার।

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বগুড়া সফর। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় অংশ নেবেন।

তার এই সফরকে কেন্দ্র করে শহরের রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা এরইমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুসজ্জিত করা হয়েছে। পুরো শহরজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জনসভার জন্য জেলা শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।

Popular

More like this
Related

অতিমাত্রায় শিকার ও আবাসস্থল ধ্বংসে কমছে সামুদ্রিক মাছের মজুত

বছরের পর বছর অতিরিক্ত মাছ আহরণ, ক্ষতিকর পদ্ধতিতে মাছ...

জুয়ার টাকায় ক্যাসিনো সম্রাট রুবেলের সম্পদের পাহাড়

একসময় টং দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের...

লরেন্স বিষ্ণোই গ্যাং পরিচয়ে এবার আমির খানকে হত্যার হুমকি

বলিউড সুপারস্টার আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাং সদস্য পরিচয়ে...

‘দুর্দান্ত দলের’ কাছে হেরে মরক্কোর কোচ বললেন, ‘সবকিছু উজাড় করে দিয়েছি’

নিজেদের সেরা প্রজন্ম নিয়ে বিশ্ব ফুটবলে নতুন শক্তি হয়ে...