এবার ওটিটিতে দেখা যাবে শাকিব খানের ‘রকস্টার’

Date:

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আসছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘রকস্টার’। আগামী ২২ জুলাই রাত ১২টা থেকে চরকিতে সিনেমাটি দেখা যাবে।

সিনেমাটির পরিচালক আজমান রুশো বলেন, ‘প্রেক্ষাগৃহে অনেক দর্শক সিনেমাটি দেখেছেন। এবার ওটিটির মাধ্যমে দেশ-বিদেশের আরও অনেক দর্শকের কাছে এটি পৌঁছাবে। চরকিতে মুক্তির ফলে সিনেমাটি আরও বড় পরিসরে দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে, নির্মাতা হিসেবে সেটিই আমার প্রত্যাশা।’

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত এই সিনেমার টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের ভিন্নধর্মী লুক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একজন সংগীতশিল্পীর চরিত্রে তার উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির বিভিন্ন দৃশ্য, শাকিব খানের অভিনয় এবং আগুন ও আসলামের বন্ধুত্বের গল্প দর্শকদের প্রশংসা কুড়ায়।

সিনেমায় মীরা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এ ছাড়া, সুপার মডেলের চরিত্রে তানজিয়া জামান মিথিলা, সুনিধি চরিত্রে সুনিধি নায়েক, কয়েদি সংগীতশিল্পীর ভূমিকায় পান্থ কানাই, উস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান, আগুনের মা শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, দাদির চরিত্রে দিলারা জামান এবং আগুনের বন্ধু ও সহকারী আসলামের চরিত্রে অভিনয় করেছেন কাজী সাবির।

পরিচালক আজমান রুশো জানান, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা এবং নিজের সংগীতশিল্পী জীবনের স্মৃতির মিশেলে তিনি সিনেমাটির গল্প নির্মাণ করেছেন। এতে শাকিব খানকে প্রচলিত অ্যাকশন হিরো বা গ্যাংস্টার নয়, বরং একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, স্বপ্ন ও উত্থান-পতনের গল্পে দেখা যাবে।

চরিত্রটির জন্য শাকিব খান ওজন কমিয়েছিলেন বলেও জানান তিনি।

Popular

More like this
Related

সুযোগ পাচ্ছেন না পাজ-বার্কো, নকআউটে অভিজ্ঞদের ওপরই ভরসা স্কালোনির

চলতি বিশ্বকাপে নকআউট পর্বে দুই ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে...

লেবাননে যিশুর মূর্তি ভাঙায় ইসরায়েলি সেনাদের শাস্তি

লেবাননে যিশুখ্রিস্টের একটি মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িত ইসরায়েলি সেনাদের...

নিখোঁজের ২৫ দিন পর পুরোনো কবরে মিললো ভ্যানচালকের মরদেহ

শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার ২৫ দিন পর এক...

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে...