জুলাইয়ে বিদেশি ঋণ যা পেয়েছে, তার প্রায় ৩ গুণ পরিশোধ করেছে বাংলাদেশ

Date:

ঋণ ছাড় কমে যাওয়ায় সরকার জুলাইয়ে বিদেশি ঋণ হিসেবে যে পরিমাণ অর্থ পেয়েছে, তার প্রায় তিন গুণ পরিশোধ করেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাইয়ে সরকার বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ৪৫৩ মিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা গত বছরের একই মাসে ছিল ৪৪৬ মিলিয়ন ডলার।

অপরদিকে, বছরের সপ্তম মাস জুলাইয়ে সরকার ১৮০ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পেয়েছে, যা আগের বছরের একই মাসে ছিল ২০৮ মিলিয়ন ডলার।

জুলাইয়ে নতুন ঋণ ছাড়ও আগের বছরের একই সময়ের তুলনায় ৮৩ শতাংশ কমে ১৪ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

মোট ঋণ ছাড়ের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ৬৫ মিলিয়ন ডলার, বিশ্বব্যাংক ৪৭ মিলিয়ন ডলার, জাপান ৩৯ মিলিয়ন ডলার এবং ভারত ২৭ মিলিয়ন ডলার দিয়েছে।

Popular

More like this
Related

কলকাতায় হাউসফুল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও...

ইংল্যান্ড ম্যাচের আগে আচমকা হোটেল বদল হালান্ডদের

ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে হুট করে...

ভারতের রাজ্যসভা, লোকসভা, বিধান পরিষদ ও বিধানসভা নির্বাচন কী

বাংলাদেশে একজন নাগরিক ভোট দেন ২ বার। অর্থাৎ, জাতীয়...

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের...