যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প

Date:

তেহরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ওয়াশিংটনকে ব্ল্যাকমেইল করা যাবে না।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এর আগে ইরান জানায়, ১৪ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর এর জবাবে তারা ওই জলপথে আবারও নিয়ন্ত্রণ জোরদার করছে। তেহরানের দাবি, এই অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে। তবে তেহরান আবারও গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথটি বন্ধ করতে চায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করা যাবে না।

প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের কিছু বাণিজ্যিক জাহাজ আজ ইরানি নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে। বার্তায় বলা হয়, প্রণালিটি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না। এই পদক্ষেপে হরমুজ প্রণালি খোলা আছে কি না ও চলাচলের জন্য নিরাপদ কি না—তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

এদিকে ট্রাম্প জানান, তিনি দিনের শেষ দিকে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়ার আশা করছেন।

 

 

Popular

More like this
Related

স্পেনকে বিদায় করে ‘চমক’ দেবে বেলজিয়াম, বিশ্বাস কোর্তোয়ার

বেলজিয়ামের এবারের বিশ্বকাপ শুরু হয়েছিল মিশর ও ইরানের সাথে...

চিলিতে বিটিএসের কনসার্ট স্থগিত, রাস্তায় নেমে লাখো ভক্তের বিক্ষোভ

বিটিএসের কনসার্ট মানেই উৎসব। আর সেই উৎসব হঠাৎ থমকে...

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল-সংগঠনের ৪৫ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও ইউনাইটেড...

কোন ‘শক্তি’র জোরে আবার হরমুজ বন্ধ, মাইন ছাড়া আর কী রেখেছে ইরান

পারস্য উপসাগরের উপকূলে নৌ-বন্দরগুলোতে ইরানি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকার...