নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশে মিললো শিশুর বস্তাবন্দি মরদেহ

Date:

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নিশাত (৬) মোহনপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে ও স্থানীয়
একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, গত ১৫ এপ্রিল বিকেলে বাড়ির পাশে একটি দোকানে চিপস কিনতে যায় নিশাত। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা এক নারী তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। আশপাশে খোঁজাখুঁজি ও স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও নিশাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ দুপুরে স্থানীয় এক যুবক বাড়ির পাশের একটি ঝোপে বস্তাবন্দি মরদেহটি দেখতে পান। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নিশাতের বলে শনাক্ত করেন।

ওসি শহিদুল ইসলাম বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Popular

More like this
Related

ওয়াশিংটন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে আবারও কঠোর...

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠন: অস্ট্রেলিয়ার মডেল থেকে কী শেখা যায়?

শিক্ষা জাতির মেরুদণ্ড। অথচ বাংলাদেশে এখনো শিক্ষা এমন একটি...

বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ৩৩ বছরে সর্বনিম্ন

দেশে অর্থনৈতিক মন্দা ও চরম অনিশ্চয়তার মধ্যে নতুন বিনিয়োগ...

‘প্রকৃতির বিচারের’ অপেক্ষায় বেলজিয়ামের সোনালী প্রজন্ম

সিয়াটলের মাঠ তখনও বেলজিয়ামের বাঁধনহারা উৎসবে মুখর। যুক্তরাষ্ট্রকে ৪-১...