কার্যক্রমে ফিরল ইরানের ৬ বিমানবন্দর, ফ্লাইট চালুর প্রস্তুতি

Date:

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আংশিকভাবে আকাশসীমা খুলে দেওয়ার পর এবার ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।

দেশটির এয়ারলাইনস অ্যাসোসিয়েশনের বরাতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

পুনরায় চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এ ছাড়া, মাশহাদ, বীরজান্দ, গোরগান এবং জাহেদান শহরের বিমানবন্দরগুলোও আবার চালু হয়েছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, দেশীয় ও আন্তর্জাতিক—উভয় ধরনের ফ্লাইট পুনরায় চালুর জন্য এয়ারলাইনসগুলো প্রস্তুতি নিচ্ছে।

এর আগে ইরান পূর্বাঞ্চলের আকাশসীমার একটি অংশ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

নতুন এই পদক্ষেপে বোঝা যাচ্ছে, দেশটি ধীরে ধীরে স্বাভাবিক বিমান চলাচলে ফিরতে চাইছে, যদিও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি।

Popular

More like this
Related

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ...

ফুলবাড়ীর যে শিক্ষা বিএনপির মনে রাখা উচিত

সম্প্রতি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত...

কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে...

এই বিশ্বকাপে কোনো ফেভারিট নেই, বলছেন স্কালোনি

নকআউটের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সর্বোচ্চ পরীক্ষা নিয়েছে নবাগত কেপ...