লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু: ইসরায়েলি মন্ত্রী

Date:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলতে পারেন।

ইসরইয়েলের মন্ত্রিসভার এক সদস্যের বরাতে আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে বার্তাসংথা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আজ ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনার আগে যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছেন।

ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, ইসরায়েল ও লেবাননের নেতারা আগামীকাল কথা বলবেন।

তবে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানান, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য কোনো যোগাযোগ নিয়ে  তারা জানেন না।

চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসিতে ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো কূটনৈতিক বৈঠক করে ইসরায়েল ও লেবানন। বিবিসির আগের প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকের পর উভয় পক্ষ ‘সরাসরি’ আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয়।

বুধবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্পই প্রথম সম্ভাব্য ফোনালাপের সময়সীমা উল্লেখ করেন। পরবর্তীতে গালিয়া গামলিয়েলের বক্তব্য সেই তথ্যেরই প্রতিধ্বনি বলে মনে হচ্ছে।

যদি এই ফোনালাপ বাস্তবায়িত হয়, তবে তা ঐতিহাসিক গুরুত্ব বহন করতে পারে বলে মন্তব্য করেছেন জেরুজালেমে বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা।

এদিকে গত সপ্তাহের শেষে ইসলামাবাদে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রচেষ্টা এখনো চলমান এবং ফলপ্রসূ রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Popular

More like this
Related

ম্যারাডোনার জন্যই আর্জেন্টিনা সমর্থন করি: জাহিদ হাসান

নব্বই দশকের টেলিভিশন নাটকের অন্যতম শীর্ষ তারকা অভিনেতা জাহিদ...

দুদকের মামলায় কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র রমজান আলী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক...

ফোন চুরি হলে বা হারালে প্রথম ৩০ মিনিটে যা করা জরুরি

মোবাইল ফোন এখন আর শুধু যোগাযোগের যন্ত্র নয়। ব্যাংক...

ফলাফল কেবল সংখ্যা, জীবন তারচেয়েও অনেক বড়

আজ বাংলাদেশের লাখো শিক্ষার্থীর জীবনে একটি বিশেষ দিন। প্রকাশিত...