মজুদ রেখেই বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে আবারও জরিমানা

Date:

পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রাখায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনকে দ্বিতীয়বারের মতো জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার পার্বতীপুর ইউনিয়নের বড় দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছে।

পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জ্বালানি বিক্রি পুনরায় শুরু করা হয়।

এর আগে গত ২৭ মার্চ একই ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেদিন তারা ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল ও ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ লিখে রেখেছিল।
 

Popular

More like this
Related

এআই দিয়ে ভাইরাস বানালেন বিজ্ঞানীরা, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রথমবারের মতো নতুন ভাইরাস...

‘শিখা’ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—বাঙালি মুসলমানের জনপরিসরে যুক্তির খোঁজে

বাংলার ঢাকায় আজি হতে শতবর্ষ আগে ‘অজ্ঞান-তিমিরান্ধস্য’ মুসলিম বাঙালি...

সাপের বিষের খামার, স্বপ্ন বড় কিন্তু ক্রেতা নেই

প্রতিবছর বাংলাদেশে বিষধর সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়।...

আর্জেন্টিনা বনাম মিশর: যা যা জানা দরকার

দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার সবচেয়ে সফল দুই ফুটবল শক্তির...