ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি

Date:

ইরানে অস্ত্র সরবরাহ না করতে অনুরোধ জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার সম্প্রচারিত ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চিঠির বিষয়টি জানান বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার ধারণ করা ওই সাক্ষাৎকারে চিঠি আদান-প্রদানের সময় সম্পর্কে নির্দিষ্ট কিছু বলেননি ট্রাম্প। তবে গত সপ্তাহে তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের ওপর সঙ্গে সঙ্গে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি তাকে এটা না করতে অনুরোধ করে চিঠি লিখেছিলাম। তিনি জবাবে জানিয়েছেন, তিনি তা করছেন না।’

ট্রাম্প আরও বলেন, ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাত এবং ভেনেজুয়েলার পরিবর্তনের কারণে বৈশ্বিক তেলের বাজারে ওঠানামা হয়েছে। তবে, আগামী মাসে শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত বৈঠকে এর প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘তার তেলের প্রয়োজন আছে, আমাদের নেই।’

Popular

More like this
Related

ভয়শূন্য চিত্তে ছায়ানটের বর্ষবরণ

সাংস্কৃতিক প্রতিরোধের ঐতিহ্যকে ধারণ করে রমনা বটমূলের ঐতিহ্যবাহী প্রভাতী...

এআইয়ের কারণে নয়, চাকরি হারাবেন নিজেকে আপগ্রেড না করলে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—এআই...

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৫...

এখানেই শেষ নয়, বরং ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

ব্রাজিলের খারাপ সময় চলছে অনেকদিন ধরেই। তবে সেই খারাপের...