নরওয়ের বিপক্ষে কি আসলেই ফিরতে পারবেন রাফিনিয়া?

Date:

এবার বিশ্বকাপ ব্রাজিল খেলছে চোট জর্জর এক দল নিয়ে। কেউ চোট থেকে সেরে উঠেন, তো নতুন করে কেউ পড়ে যান চোটে। নেইমার জুনিয়র চোট থেকে সেরে উঠলেও গ্রুপ পর্বের ম্যাচে চোটে পড়েন উইঙ্গার রাফিনিয়া। নকআউটে এসে চোটে পড়ে অনেকটাই ছিটকে গেছেন লুকাস পাকেতা। তবে আশার খবর হলো নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে দেখা গেছে রাফিনিয়াকে। যদিও তার খেলার সম্ভাবনা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা।

শুক্রবার নিউজার্সিতে ব্রাজিলের অনুশীলনে ফেরেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, গণমাধ্যমের জন্য উন্মুক্ত ১৫ মিনিটের সেশনের মধ্যে রাফিনিয়াকে গা গরম ও পাসিং ড্রিল করতে দেখা গেছে। ক্লোজডোর অনুশীলন সেশনে তিনি কতটা সম্পৃক্ত ছিলেন তা জানা যায়নি। 

হাইতির বিপক্ষে গ্রুপ ম্যাচে রাফিনিয়া পেশির চোট পাওয়ার পর তার জায়গা নেন তরুণ রায়ান। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ও নকআউটের প্রথম ধাপে জাপানের বিপক্ষে শুরু থেকেই খেলেছেন তিনি। রায়ানের পারফরম্যান্সে বেশ খুশি সমর্থকরা। ডান উইং থেকে দারুণ শক্তি, দম ও আক্রমণাত্মক প্রেসিংয়ের মাধ্যমে তিনি ইতিমধ্যে ব্রাজিলের অন্যতম নজরকাড়া খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে একই পজিশনে রাফিনিয়া ফিট হয়ে উঠলে নিশ্চিতভাবেই স্বস্তিতে থাকবে ব্রাজিল।

ব্রাজিলের মিডফিল্ডের চোট আরও বড় চিন্তার নাম। গত ম্যাচে পেশিতে টান পেয়ে ছিটকে যান লুকাস পাকেতা। বিশ্বকাপে তার আর ফেরার সম্ভাবনা প্রায় নেই। পাকেতার জায়গায় শুরুর একাদশে দানিলো সান্তোস থাকবেন বিবেচনায়। ফিটনেস ফিরে পাওয়ায় এই জায়গায় শুরুর একাদশে দায়িত্ব সামলাতে পারেন দলের সবচেয়ে বড় তারকা নেইমারও। 

শেষ পর্যন্ত নরওয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে ব্রাজিল কোন কৌশল বেছে কাদের একাদশে রাখা তা কৌতূহলের।  

Popular

More like this
Related

বলিউড নির্মাতা জোয়া আখতারের অফিসে চুরি, উধাও ৬৬ হার্ডডিস্ক

বলিউডে চুরি-ডাকাতি নিয়ে অনেক সিনেমা হয়েছে। কিন্তু এবার যেন...

যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ: ইরানের পার্লামেন্ট স্পিকার

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া...

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা কতটা ন্যায্য?

এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবিতে রাস্তায় নামতে হয়েছে। কিন্তু,...

নীতি সুদহার কী? ব্যাংক ঋণে এর প্রভাব পড়বে কীভাবে?

দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক বছর ধরেই সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ...