প্রাণীর প্রতি নিষ্ঠুরতার শাস্তি বাড়াতে সরকারকে লিগ্যাল নোটিশ

Date:

বাগেরহাটে জীবিত কুকুরকে একটি কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটে দেশজুড়ে বিভিন্ন প্রাণীর ওপর চলমান নিষ্ঠুরতা বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। আজ রোববার তিনি এই নোটিশ পাঠান। 

মন্ত্রিপরিষদ সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘গত ৮ এপ্রিল বাগেরহাটে খান জাহান আলীর (রহ.) মাজারে একটি জীবন্ত কুকুরকে পা ভেঙে কুমিরের মুখে ছেড়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি বাংলাদেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

এ ছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিড়াল হত্যা, কাটাবনে লকডাউনের সময় পশু-পাখির মৃত্যু এবং দেশজুড়ে কুকুর-বিড়ালের ওপর গরম পানি নিক্ষেপসহ নানা নিষ্ঠুরতার চিত্র নোটিশে তুলে ধরা হয়।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ারের পাঠানো নোটিশে প্রাণীর সুরক্ষায় ২১টি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রাণী কল্যাণ আইন-২০১৯ সংশোধন করে শাস্তির পরিমাণ বাড়ানো; প্রাণী খাদ্যের ওপর থেকে সকল প্রকার ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহার করা; ‘জাতীয় প্রাণী কল্যাণ কর্তৃপক্ষ’ নামে স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠন করা।

এ ছাড়া রয়েছে- প্রাণী নির্যাতন বন্ধে বিশেষ টাস্কফোর্স এবং ‘প্রাণী পুলিশ সেল’ গঠন করা;  প্রতিটি এলাকায় প্রাণীদের জন্য নির্দিষ্ট কবরস্থান ও সরকারি এনিমেল হোটেল স্থাপন; সরকারি পশু হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি সেবা ও বিনামূল্যে জলাতঙ্ক টিকা দেওয়া; ৯৯৯-এর মাধ্যমে প্রাণীদের জন্য ২৪/৭ রেসকিউ সেবা চালু করা এবং  স্কুল-কলেজের পাঠ্যবইয়ে প্রাণী কল্যাণ শিক্ষা অন্তর্ভুক্ত করা।

নোটিশে বলা হয়, বাগেরহাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে আইনি পদক্ষেপ নিতে হবে এবং অন্যান্য পদক্ষেপ ৩০ দিনের মধ্যে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে হবে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

জানতে চাইলে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, আজই আমরা একটি আইনি নোটিশ পাঠিয়েছি। যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রাণীদের ভালোবাসেন, আশা করছি নিশ্চয়ই সরকারের পক্ষ থেকেই বিষয়গুলো নিয়ে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। 

Popular

More like this
Related

হরমুজে মারাত্মক ‘ঘূর্ণিপাকের ফাঁদে’ জড়াবে শত্রুরা

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প হুমকি...

‘শুধু ডিজিটাল প্রবেশাধিকার নয়, গড়ে তুলতে হবে এআই সক্ষমতা’

দেশে এআই সক্ষমতা গড়ে তুলতে কেবল ডিজিটাল সেবা সম্প্রসারণ...

‘কীভাবে রুক্ষ পরিস্থিতি সামলাতে হয় সেটাই দেখিয়েছি’, ম্যাচ জিতে বললেন এমবাপে

শনিবার ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরমের মধ্যে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে...

২০২৫-২৬ অর্থবছরে দেশে এসেছে রেকর্ড ৩৫.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫ বিলিয়ন...