ইসলামাবাদে পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রায় ৫০ সাংবাদিক

Date:

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। খবর সংগ্রহ করতে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন সাংবাদিক ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার।

দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি চীন, জাপান, জার্মানি, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ আলোচনার সংবাদ সংগ্রহে এখন ইসলামাবাদে অবস্থান করছেন।

তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ‘সাংবাদিকদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টারে একটি মিডিয়া সেন্টার প্রস্তুত করা হয়েছে, যেখানে উচ্চগতির ইন্টারনেট, বড় স্ক্রিন এবং প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে।’

আরও অনেক গণমাধ্যমকর্মী সংবাদ সংগ্রহের জন্য ইসলামাবাদের পথে রয়েছেন বলেও  জানিয়েছেন তিনি।

Popular

More like this
Related

মোহাম্মদপুরে ২ গ্রুপের সংঘর্ষে ‘এলেক্স’ গ্রুপের হোতা ইমন নিহত

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে...

নেতিবাচক রেকর্ডকেই বাড়তি প্রেরণা মনে করছেন গিমারেস

ব্রাজিল এখন পর্যন্ত যতগুলো দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে...

সুকুক বন্ডে বিনিয়োগে আগ্রহী, কেনার আগে যা জানা প্রয়োজন

ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগে উৎসাহীদের জন্য আছে সরকারি সুকুক বন্ড।...

বিয়ের গুঞ্জনে কঙ্গনা বললেন, গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রনৌত সম্প্রতি নিজের বিয়ের...