বইয়ের আদলেই মাসুদ রানা সিনেমার প্রথম পোস্টার

Date:

বাঙালির হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে পর্দায়। সেবা প্রকাশনীর প্রচ্ছদের আদলে তৈরি হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। সৈকত নাসির পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার সঙ্গে আছেন পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাসুদ রানা’।

কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট এই চরিত্রকে নিয়ে ছয় বছর আগে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। অবশেষে আলোর মুখ দেখছে প্রকল্পটি।

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট মাসুদ রানা চরিত্রটির যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে ‘ধ্বংস পাহাড়’ বইয়ের মাধ্যমে। সেবা প্রকাশনী থেকে এই সিরিজের চার শতাধিক গুপ্তচরবৃত্তীয় কাহিনীর বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রথম বইটি ছিল কাজী আনোয়ার হোসেনের দীর্ঘ পরিশ্রমের ফসল।

Popular

More like this
Related

বিশ্ববাজারে কমল তেলের দাম, যেভাবে বাজারে আসছে ১৬ কোটি ব্যারেল তেল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কয়েক...

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ভেস্তে গেল কেন?

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরানের উচ্চপর্যায়ের আলোচনা শেষ পর্যন্ত...

ফেরিতে উঠতে গিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে যুবক নিহত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি...

নতুন আইপ্যাড প্রো ও ম্যাকবুক প্রো আনছে অ্যাপল!

অ্যাপলপ্রেমীদের জন্য আবারও নতুন খবর। আগামী বছরের শুরুতেই নতুন...