হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

Date:

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছেও তা অতিক্রম করতে পারেনি।

ইরান যুদ্ধের কারণে প্রায় ৪০ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে বুধবার সকালে সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙর এলাকা ত্যাগ করে জাহাজটি।

তবে বৃহস্পতিবার রাতে প্রণালির কাছে পৌঁছে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

তিনি জানান, জাহাজটি এখন নিরাপদ স্থানে অপেক্ষা করবে। সরকার কূটনৈতিক মাধ্যমে নিরাপদ পারাপারের চেষ্টা চালাবে।

মাহমুদুল মালেক বলেন, রোববার বা সোমবারের মধ্যে ট্রানজিট অনুমতি পাওয়া যেতে পারে।

জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যায়। যুদ্ধের কারণে উপসাগরে আটকে পড়ে।

আজ বিকেলে যোগাযোগ করা হলে জাহাজটির প্রধান প্রকৌশলী মো. রাশেদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে জাহাজটি প্রণালি থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরত্বে পৌঁছায়।

তিনি বলেন, ভিএইচএফ রেডিওর মাধ্যমে দুইবার ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। তৃতীয়বারে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় এবং পারাপারের অনুমতি চাওয়া হলে ইরানি কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। এরপর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার নোঙর এলাকায় যায়। স্থানীয় সময় ভোর ৩টার দিকে সেখানে নোঙর করে।

রাশেদুল আলম বলেন, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালি থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে একটি নোঙরস্থলে অবস্থান করছে এবং দ্রুত অনুমতি পেয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

Popular

More like this
Related

বাংলাদেশি শিক্ষিত তরুণদের ‘স্কিল গ্যাপ’ ও কর্মসংস্থানের বাস্তবতা

বাংলাদেশে কি সত্যিই চাকরির অভাব? নাকি আমরা কর্মসংস্থানের জন্য...

হেডে গোল করার বাজি জিতে আনচেলত্তির কাছে উপহার চাইলেন ভিনি

ভিনিসিউস জুনিয়রের উচ্চতা গড়পড়তা। খুব উঁচু না হওয়ায় হেড...

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর জরুরি সাধারণ সভায় সংগঠনের কমিটি...

যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট, বাস্তবায়ন বড় বিষয় হয়ে দাঁড়াবে: দেবপ্রিয় ভট্টাচার্য

দেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অন্য যেকোনো সময়ের চেয়ে...