ডা. জুবাইদা রহমান জন্মদিনে দোয়া অনুষ্ঠানে অসুস্থ বিএনপি নেতা নকিবুজ্জামান, সিসিইউতে ভর্তি

Date:

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সৌদি আরব প্রাদেশিক বিএনপির সদস্য সচিব নকিবুজ্জামান নকিব। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ)-তে ভর্তি করা হয়।

জানা গেছে, নকিবুজ্জামান নকিবের সার্বিক তত্ত্বাবধানে ফেঞ্চুগঞ্জ সারকারখানা এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠান চলাকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে উন্নত পর্যবেক্ষণ ও চিকিৎসার স্বার্থে তাকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করা হয়।

নকিবুজ্জামান নকিবের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। এ সময় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে নকিবের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নকিবুজ্জামান নকিব বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

এদিকে তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত সুস্থ হয়ে নকিবুজ্জামান নকিব আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন।

Popular

More like this
Related

শূন্য রানে ৩ উইকেট, চরম বিব্রতকর রেকর্ডে নাম লেখালো অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে তাসকিন আহমেদের প্রথম বলেই বোল্ড হয়েছিলেন ম্যাথু...

বাজেটে ঋণনির্ভরতা কমিয়ে জবাবদিহিতা নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ঋণের ওপর অতিনির্ভরতা কমিয়ে...

‘থিয়েটারের পরিপূর্ণ মানুষ ছিলেন আতাউর রহমান’

সদ্য প্রয়াত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে বাংলাদেশের থিয়েটার অঙ্গনের একজন...

চীন-তাইওয়ানের মানুষ একতাবদ্ধ হবেই, এটা অনিবার্য: শি জিনপিং

মধ্যপ্রাচ্যে ৩৯ দিনের তান্ডব শেষে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ভঙ্গুর, কিন্তু আপাতত...