বিটিভির বিশ্বকাপ চুক্তি অনুমোদন করেছে মন্ত্রিসভা

Date:

বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

শনিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের ২৫তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে বিশ্বকাপের সর্বমাধ্যম সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে কেনার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এই স্বত্ব কিনতে ব্যয় হবে ৭২ কোটি ৭১ লাখ টাকা। সম্প্রচার স্বত্বের একমাত্র মালিক হওয়ায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ফিফাকে নির্বাচন করা হয়েছে।

এই চুক্তি বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি সারা দেশে ২০২৬ বিশ্বকাপের ম্যাচ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে। ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী বিনামূল্যে বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন।

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এটি হবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ৪৮টি দল। ফলে ম্যাচের সংখ্যা এবং টুর্নামেন্টের ব্যাপ্তিও আগের যেকোনো আসরের তুলনায় বড় হতে যাচ্ছে।

 

Popular

More like this
Related

অ্যানথ্রপিকের নতুন এআই মডেলে কেন বিপদ দেখছে যুক্তরাষ্ট্র সরকার

সবার জন্য উন্মুক্ত করার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সরকারের...

মেঘনা গ্রুপের আইএফসির ঋণ আবেদন প্রাথমিকভাবে নাকচের পর বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক

চারটি জাহাজ কিনতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ৮০ মিলিয়ন...

মায়ের ত্যাগ ও ভালোবাসার গল্প শোনালেন ৪ তারকা

‘মা’ একটি ছোট শব্দ, অথচ এর ভেতর লুকিয়ে আছে...

সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের আহ্বান সিপিজের

ইসরায়েলের হামলায় একদিনে লেবানন ও গাজায় অন্তত তিনজন সাংবাদিক...