নেতানিয়াহু ‘রাজনৈতিকভাবে ব্যর্থ’ হয়েছেন: ইসরায়েলের বিরোধীদলীয় নেতা

Date:

ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরোধীদলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘রাজনৈতিকভাবে ব্যর্থ’ হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমাদের ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় আর কখনও ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।’

লাপিদ বলেন, ‘সেনাবাহিনী তাদের কাছে যা চাওয়া হয়েছিল সবই করেছে, জনগণ অসাধারণ ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজে যে লক্ষ্যগুলো ঠিক করেছিলেন, তার একটিও অর্জন করতে পারেননি।’

তিনি আরও যোগ করেন, ‘অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে নেতানিয়াহু যে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতি করেছেন, তা ঠিক করতে আমাদের অনেক বছর সময় লাগবে।’

উল্লেখ্য, ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।’

Popular

More like this
Related

৩৯ দিন আটকে থাকা বাংলাদেশি জাহাজ অবশেষে হরমুজ প্রণালির পথে

দীর্ঘ ৩৯ দিন পারস্য উপসাগরে আটকা থাকার পর বাংলাদেশি...

২ দিনে সাভার ট্যানারিতে চামড়া এসেছে ৫ লাখ ৩০ হাজার

ঈদের প্রথম দুই দিনে প্রায় ৫ লাখ ৩০ হাজার...

প্রথম অনুশীলন সেশনে নামতে পারলেন না নেইমার, উৎকণ্ঠায় ব্রাজিল শিবির

চোট শঙ্কা ও নানান আলোচনা পেরিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা...

মৌসুমী বলছেন ‘নাটক’, নির্মাতা নিলেন সিনেমার সেন্সর

বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট...